রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন
নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) আয়োজনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এসময় ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দীন জোয়ার্দার,সহকারী শিক্ষক মন্ডলি,রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ ও ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা: মো: রুমন হোসেন,সদস রিপন ইসলাম, খন্দকার রাব্বী,নাইমুর রহমান ও মিজানর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান,কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে রাণীনগর উপজেলার ৩৯টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা,ইংরেজী,পদার্থ,রসায়ন,গণিত,জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় ধাপে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয়ী ৫জন করে মোট ১৯৫জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এর মধ্যে সেরা ১৫জনকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হবে। পরবর্তিতে একই দিনে নবম,দশম,একাদশ,দ্বাদশ ও এইএসসি পরীক্ষার্থীদের নিয়ে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের প্রথম দিনেই সাতটি বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে