ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ৪:৫৯

নাটোরের সিংড়ায় জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান মালিক বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে সাইফুল ইসলাম পরিবারসহ নওগাঁ মাজারে গেলে তার অনুপস্থিতির সুযোগে ইটালি ইউনিয়ন যুবদলের সদস্য মৃত রাজ্জাকের ছেলে ফারুক ও তার সহযোগীরা দোকানঘর দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে এগিয়ে আসেন স্থানীয় সেলিম ও বাজার কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিক। তাদেরকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

দোকান মালিক সাইফুল ইসলাম বলেন, আমি গ্রাম থেকে পরিবারের সবাইকে নিয়ে হান্ডিয়াল নওগাঁ মাজারে গিয়েছিলাম। হঠাৎ খবর পাই ফারুক, ঠান্টু, আজমল গংরা আমার দোকান ঘর দখল করছে। তারা প্রভাব খাটিয়ে এই কাজ করছিল। পরে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানায়।

আহত সেলিম ও সিদ্দিক জানান, ফারুক ও তার সহযোগীরা বাজারে অবস্থিত সাইফুলের একটি দোকানঘর দখল করার চেষ্টা করছিল আমরা বাধা দেওয়ায় তারা আমাদের উপরে হামলা চালায় আমরা এর সঠিক বিচার চাই। অভিযোগ বিষয়ে জানতে যুবদল নেতা ফারুকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব