শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরে পানিতে ডুবে আয়শা নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিকদারকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আয়শা ওই এলাকার আবু বকর হাওলাদারের মেয়ে।
জানা গেছে, রোববার দুপুরে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সবার অলক্ষ্যে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। শিশু আয়শাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে শিশুটিকে। দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীরুল ইসলাম জানান,'শিশুটিকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। তবে এখানে আসার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান,' পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ