পূর্বধলায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ নওয়াব ও যুগ্ম আহবায়ক ফকির শহিদ সায়েদ আল মামুন শহীদ ফকির।
সভায় পূর্বধলা উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল তালুকদার সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মিজান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুক মিয়া।
বিশেষ বক্তা ছিলেন নেত্রকোনা জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মো. মহসীন খান এবং উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মানিক। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ