ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে ক্লুলেস রিমন হত্যা মামলার রহস্য উদঘাটন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ৪:৪১

সাভারের হেমায়েতপুরে চাঞ্চল্যকর ক্লুলেস রিমন হত্যা মামলার ১ বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় চার জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তার ও হত্যা মামলার রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।

পুলিশ জানায়, ভুক্তভোগী রিমন 'এমই বিডি টেক লিমিটেড' ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মী পদে চাকরি করতো এবং রাতে ফ্যাক্টারিতেই ঘুমাতো।

গত বছরের (৩ আগষ্ট) রাতে ফ্যাক্টরিতেই ধারালো চাকু দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।সেসময় হত্যাকারীদের কোন ক্লু পাওয়া যায়নি।রিমনকে হত্যা করার পর তার ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরবর্তীতে মামলার তদন্তকা‌রি কর্মকর্তা এস আই চম্পক বডুয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক বছরেরও অধিক সময়ের পর মামলার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই।

পুলিশ আরও জানায়, হত্যাকান্ডে জড়িত গ্রেপ্তার আসামিরা মূলত ওইদিন ফ্যাক্টারিতে চুরি করতে গিয়েছিল। তাদেরকে চুরি করতে দেখে ফেলায় নিরাপত্তা কর্মী রিমনকে হত্যা করে তারা।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির