ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট পেল সুপারব্র্যান্ডস ২০২৫–২৬ এর স্বীকৃতি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১-৯-২০২৫ বিকাল ৫:৩৬

বসুন্ধরা পেপার টানা চতুর্থবারের মতো এবং বসুন্ধরা টিস্যু বসুন্ধরা ডায়াপ্যান্ট টানা তৃতীয়বারের মতো অর্জন করেছে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫২৬ অ্যাওয়ার্ড।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শনিবার ২০ সেপ্টেম্বর এই সম্মাননা প্রদান করা হয়। উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়।

ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (সেলসটিস্যু) কাজী ইমদাদুল হক। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সুপারব্র্যান্ডস হলো একটি আন্তর্জাতিক স্বীকৃতি। যা ৩১ বছর ধরে ৯০টি দেশের সফল ব্র্যান্ডকে প্রদান করা হচ্ছে। এই স্বীকৃতি দেওয়া হয় এমন ব্র্যান্ডগুলোকে, যারা গ্রাহকদের আস্থা ভালোবাসা অর্জনের মাধ্যমে দৃঢ় সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে।

বসুন্ধরা পেপার, টিস্যু ডায়াপ্যান্ট শুধুমাত্র বাজারে প্রতিযোগিতার শীর্ষে নেই, বরং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এই ব্র্যান্ডগুলো ঘরের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যকর অভ্যাসের মান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন