চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ভিডিও এডিটিং কর্মশালা সম্পূর্ণ
চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত
হয়েছে।
রবিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে সিআরএফ ও আইটি ক্যারিয়ার সল্যুশন এর যৌথ উদ্যোগে সাতদিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় ভিডিও এডিটিং শেখার বিকল্প নেই। বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন অত্যন্ত শক্তিশালী; তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা অর্জন করা জরুরি।” তিনি ভবিষ্যতেও সিআরএফ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সিআরএফের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্যপ্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, নির্বাহী সদস্য কামরুল হুদা ও সজল কান্তি চৌধুরী আমন্ত্রিত অতিথি হাসান মুরাদসহ প্রমুখ।
প্রশিক্ষণ শেষে ২০ জন অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়