শিবচরে বসতঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ
মাদারীপুরের শিবচরে চর কাচিকাটা গ্রাম থেকে রেনু বেগম (৬০ বছর) নামের এক বৃদ্ধার গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
সোমবার ( ২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ মরহুম সাদেক হাওলাদারের বাড়ি থেকে তালাবদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের কাজ থেকে জানা যায়, রেনু বেগমের মোবাইলে একাধিক বার ফোন করে তার মেয়ে। এক পযার্য়ে ফোন না ধরলে পাশের বাড়িতে ফোন দেয় রেনু বেগমের মেয়ে বলে মাকে অনেক বার ফোন দিচ্ছি ফোন ধরছে না। পরে পাশের বাড়ির লোকজন গিয়ে দেখতে পায় ঘরে তালা ঝুলছে। আশেপাশে খোঁজাখুজীর পরে জানালা দিয়ে ঘরের মধ্যে তাকালে রক্তাক্ত অবস্থা দেখতে পায়।
জানা যায়, রেনু বেগম তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত চোর বা ডাকাত দল তাকে জবাই করে হত্যা করে মালামাল লুট করে পালিয়েছে। প্রায় এক মাস আগেও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ