ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৫০

চট্টগ্রাম চন্দনাইশে অস্ত্রসহ ৬জন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ টিম। গত ২২ (সেপ্টেম্বর) সোমবার দুপুরে চন্দনাইশ উপজেলাধীন কাঞ্চনাবাদ ইউনিয়নের লট এলাহাবাদ ৯নং ওয়ার্ডস্থ হাইট মাড়া পাহাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বান্দরবান জেলার চিনি দুলু পাড়া এলাকার থৈয়মংচি মারমার ছেলে মংচালু (৩৮,ওংসামুর ছেলে মনুচিং(৪০),মনিশির ছেলে লুফু ম(৩৬),অক্ষয় সিং এর ছেলে লুসাই- ম(৩০),ত্রাপুঅ এর ছেলে চাইসাও(৪০),সৈলক্ষ মারমা র ছেলে চাচিংপ্রু মারমা (৩৮)। এসময় তাদের কাছ থেকে ১টি  একনলা বন্দুক,দেশীয় অস্ত্র ৩টি,১ কি চাকু,১২ প্যাকেট বারুদ,৩ টি  গুলটি,৩০টি সিসার গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ৬জন পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ কাঞ্চনাবাদ ইউনিয়নের লট এলাহাবাদ এলাকায় তাদের দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে চন্দনাইশ সেনা ক্যাম্পে খবর দেয়। সেনাবাহিনীর টিম খবর পাওয়া সাথে সাথে কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় এর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান,এলাবাসীর দেয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাহসী প্রচেষ্টায় পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা