ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৫১

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক মতবিনিময় সভার আয়োজন করেছে। সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন পরিষদের সদস্য ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ব্যবস্থার সঠিক তদারকি এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন সার্বজনীন আনন্দ ও সম্প্রীতির প্রতীক। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। এ সময় প্রতিটি পূজা কমিটির হাতে আর্থিক অনুদানও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী ও সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এবারের দুর্গোৎসবও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার