ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চিলমারীতে একই দিনে ১৬ আ, লীগ সদস্যের পদত্যাগ


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ২:৩৭

কুড়িগ্রামের চিলমারীতে ব্যাক্তিগত কারণ' দেখিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে একই দিনে পদত্যাগ করেছেন ১৬ আ, লীগ সদস্য ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমিটির ১৬জন সদস্য একই সঙ্গে তাদের পদত্যাগ পত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল মিয়ার  নিকট জমা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন।

পদত্যাগকারী ওই ১৬ সদস্যরা হলেন, ১। আলহাজ্ব মোঃ শফিউল ইসলাম মাস্টার, ২। মোঃ আব্দুল মজিদ, ৩। মোঃ ফরহাদ মিয়া, ৪। মোঃ নুরুজ্জামান, ৫। কুদ্দুস আলী ফকির,  ৬। মাসুম মিয়া,  ৭। সুমন মিয়া, ৮। মুকুল মিয়া, ৯। পঞ্চু মিয়া, ১০। সবুজ মিয়া, ১১। আব্দুল বারী, ১২। মাহাবুর রহমান, ১৩। মোছাঃ নিভা আক্তার, ১৪। মোছাঃ মিনারা বেগম, ১৫। বিল্লাল হোসেন, ১৬। মোঃ আব্দুস ছামাদ।

তারা বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।

এব্যাপারে আত্ম‌গোপ‌নে থাকা রমনা ইউনিয়ন আওয়ামী লীগের ধারণ সম্পাদক লাল মিয়া বলেন, যারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা আওয়ামী লীগের সময় বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা নিয়েছেন। তারা দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন না। তাদের মতো সুবিধাভোগী আরও ৫০জন পদত্যাগ করলেও আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না।

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২