ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুড়িগ্ৰামের ভূরুঙ্গামারীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে ভূরুঙ্গামারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, বাগভান্ডার বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ লিটন, সোনারহাট বিওপি ক্যাম্পের সুবেদার ফরিদুল হক, আনসার ভিডিপি কমান্ডার রাশেদা খানম কল্পনা, উপজেলা বিএনপি-র আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন,বিএনপি সদস্য সচিব শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক,জাসাস এর যুগ্ম আহবায়ক এস এম মহিবুল নঈম সিমন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক কাত্তিক চন্দ্র সাহা, এনসিপির সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রাবণ, যুগ্নসমন্বায়ক নয়ন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সতাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি এখন সার্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। তাই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, পূজাকালীন প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। এবং সার্বিক তদারকির জন্য ভ্রাম্যমাণ টহল জোরদার করা হবে। তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং আমাদের সামগ্রিক ভাবে সমাজের প্রত্যেকটি সাম্প্রদায়ের নাগরিকের দায়িত্ব দুর্গাপূজা কে শান্তিপূর্ণভাবে উদযাপন করা।
তিনি আরও বলেন, উপজেলার সব পূজা মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা প্রদান করা হবে এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সম্মিলিতভাবে কাজ করবেন,যাতে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়। ভূরুঙ্গামারী উপজেলায় এ বছর ১৯ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এস এম মহিবুল নঈম সিমন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ
যাত্রীবাহী বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত,আহত ১
শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা