ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

নাশকতার মামলায় আ.লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৪২

নাশকতার মামলায় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ১৬৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়।
গত ১০ ডিসেম্বর মামলাটি দায়ের করেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের লুৎফর রহমানের ছেলে বিএনপি নেতা জোবায়ের হোসেন। সেই মামলার এজারহারনামীয় আসামি ছিলেন আব্দুর রউফ মোল্যা।
অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম বলেন, ‘নাশকতার মামলায় এজারহারনামীয় পলাতক আসামি আব্দুর রউফ মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন