ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় শারদীয় দুর্গাপূজা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৫১

মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ, ঐক্যফ্রন্ট, পূজামন্ডপ কমিটি, রাজনীতিবিদ, গণমাধ্যকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনারকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, থানার সেকেন্ড অফিসার এসআই রতন কুমার হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পূজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, বিজিবি সুবেদার জসিম উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।

সভায় ইউএনও গালিব চৌধুরী জানান, সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘে আনন্দঘন পরিবেশে দুর্গোউৎসব উদযাপনের লক্ষে বিভিন্ন গুজব ছড়াতে পারে। পালিয়ে থাকা গোষ্ঠী আমাদের হিন্দু-মুসলমানের দীর্ঘদীনের সম্প্রীতিতে বিভেদ সৃষ্টি করতে নানা গুজব ও তৎপরতা চালাতে পারে। এসব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

বড়লেখায় এবারে ১৩২টি সার্বজনিন ও ১৩টি ব্যক্তিগত পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০টি পূজামন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রশাসন এগুলোর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সীমান্তবর্তী ২৪টি পূজামন্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বিজিবি। থানা পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে সেনাবাহিনী।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা