ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৪:২

আজ সকাল ১০:৩০ থেকে বিকেল ৩:০০ পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ত্রিশ মিনিটব্যাপী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপের শ্রমিকদের চলমান সমস্যা নিরসনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্মসচিব) এতে সভাপতিত্ব করেন। বৈঠকে নাসা গ্রুপের মালিকপক্ষ, সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্পের প্রতিনিধি, শিল্পাঞ্চল পুলিশের প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক নেতৃবৃন্দ নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের বিষয়ে আলোচনা করেন। গত ২১শে সেপ্টেম্বর নাসা কর্তৃপক্ষ কাশিমপুর কারাগারে গ্রুপের চেয়ারম্যানের সাথে আলোচনার পর ফ্যাক্টরি বন্ধের সিদ্ধান্ত নেয়, যা আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বৈঠকে জামগড়া আর্মি ক্যাম্পের প্রতিনিধি এবং শিল্পাঞ্চল পুলিশ ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে শ্রমিকদের আগস্ট মাসের বেতন চলতি সপ্তাহের মধ্যে এবং অন্যান্য যাবতীয় পাওনা অক্টোবর মাসের মধ্যে পরিশোধের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালোভাবে তাগিদ প্রদান করেন। কয়েক ঘণ্টা আলোচনার পর বিভিন্ন সম্পত্তি বিক্রয় সম্পর্কিত জটিলতা এবং বাস্তবতার নিরিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নেতৃত্বে শ্রমিক নেতা এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান