১৪ বছর আগেই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন ক্যাটরিনা
সদ্যই সন্তান আগমনের খবর দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় হৃদয় ভরে আছে।
২০২১ সালে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তবে বহু আগেই, প্রায় ১৪ বছর আগে, ক্যাটরিনা জানিয়েছিলেন তিনি বিয়ে করে পরিবার গড়তে চান। সে সময়ই অভিনেত্রী বলেছিলেন, “আমি বিয়ের স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। গত বছর থেকেই মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। লন্ডনে দীর্ঘদিন অবস্থান, প্রকাশ্যে কম দেখা দেওয়া এবং সাম্প্রতিক কয়েক মাসের ইঙ্গিত— সব মিলিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবার সেই গুঞ্জনকেই সত্যি করলেন এই তারকাদম্পতি। শোনা যাচ্ছে, অক্টোবরেই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা।
বিয়ের পর থেকে অভিনয়জগৎ থেকে খানিকটা দূরে আছেন তিনি। মাঝেমধ্যে বিশেষ অনুষ্ঠান বা তীর্থস্থানে তাকে দেখা গেছে। শেষবার বড়পর্দায় তার অভিনয় দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে।
Aminur / Aminur
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান
সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা