ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে বৃক্ষরোপণের মাধ্যমে ‘রুদ্রপুর স্বেচ্ছাসেবী’ সংগঠনের আত্মপ্রকাশ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ১:৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃক্ষরোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘রুদ্রপুর স্বেচ্ছাসেবী সংগঠন’।

“গাছ লাগালে বাঁচবে দেশ, গড়ে তুলি সোনার বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে মঙ্গলবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকার কবরস্থান ও আঞ্চলিক সড়ক ঘেঁষে প্রায় শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও বজ্রপাত রোধে তালবীজ রোপণ করেন সংগঠনটির সদস্যরা।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. রিকো সরকার, কোষাধ্যক্ষ মো. রব্বানী, প্রচার সম্পাদক মো. রাজু, দপ্তর সম্পাদক মো. হাছান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মোকলেছুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগ কেবল গাছ লাগানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের মনে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার আন্দোলন। তরুণদের নেতৃত্ব ও পরিশ্রমের মাধ্যমেই এটি বাস্তবায়ন হয়েছে।

তারা আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরিবেশ রক্ষা নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। সে লক্ষ্যেই ‘রুদ্রপুর স্বেচ্ছাসেবী’ সংগঠনের আত্মপ্রকাশ।”

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে