এবার সালমানকে ‘নোংরা বাবার নোংরা ছেলে’ বলে তোপ পরিচালকের
বলিউডের সালমান খানের ওপর যেন একেবারে উঠে পড়েই লেগেছেন ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। দিন কয়েক আগেই সালমান খান ও তার পরিবারকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। এবারও ফের একই কাজ করলেন এই পরিচালক।
অভিনব কাশ্যপের দাবি, সালমান খানের বাবা সেলিম খানকে বলিউডের সেরা চিত্রনাট্যকার বলা যায় না। তার মতে, সেলিম খান প্রভাব খাটিয়ে বলিউডে জায়গা পেয়েছেন।
এরপরই তিনি সালমান খানকে কড়া ভাষায় সমালোচনা করেন। অভিনবের কথায়, ‘সালমান খানও বাবার মতো প্রভাব খাটিয়ে টিকে আছেন। তাকে সুপারস্টার বলা যাবে না। সালমান নোংরা বাবার নোংরা ছেলে; ফুটপাতে বড় হয়েছেন। তাই তো এই ধরনের রুচি!’
পরিচালক এও মনে করেন, সাইয়ারা সিনেমায় নবাগত অভিনেতা আহান পাণ্ডের অভিনয় দেখে হিংসা করেন সালমান।
অভিনব কাশ্যপের এই ক্ষোভের পেছনে রয়েছে কিছু ব্যক্তিগত বিষয়ও। তার দাবি, ‘দাবাং’ ছবির সিক্যুয়েল নির্মাণের সময় তার অনুমতি নেওয়া হয়নি। এছাড়া অভিনবকে সম্প্রতি প্রথম সারির একটি চ্যানেলের সিরিজ পরিচালনার দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। অভিনব মনে করেছেন, চ্যানেলের কর্ণধার সালমানের ঘনিষ্ঠ বলেই এমনটা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে