ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আহ্বায়ক দৌলত, সদস্য সচিব বিলাল

সিলেট জেলা তাঁতীদলের কমিটি গঠন


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ২:১৮

জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ফয়েজ আহমদ দৌলতকে আহ্বায়ক ও আলতাফ হোসেন বেলালকে সদস্য সচিব করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৭ জন। গত ২২ সেপ্টেম্বর সোমবার  সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আনিসুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো.কামরুল হাসান, মামুনুর রশীদ চৌধুরী, মঞ্জু আহমদ, জিয়াউর রহমান নেয়ার, মো.বেলাল আহমদ, ইসলাম আলী, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামীম হুদা, মো.মামুনুর রশীদ, রুমেল আহমদ রিপন দ্বায়িত্ব পেয়েছেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন দুলাল আহমদ, মো.মিসবাহ উদ্দিন মিছবাহ, মো. আবদুল খালিক, কামাল উদ্দিন, শামীম আহমদ, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আবদুর রহিম, শের আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, জসিম উদ্দিন, মো.মোহন আহমদ, মো.ইজ্জাত আহমদ, মো.নবী হোসেন, রফিক উদ্দিন, মো. সুমন, মুজিবুর রহমান এপল, মো. বদরুল হোসেন, জাহাঙ্গীর আলম, এম.বিল্লাল উদ্দিন, বিল্লাল আহমদ, মো. রাকিবুল ইসলাম খান, মো.জবলু মিয়া, সুমন সরকার, মো.নাসির উদ্দিন, হৃদয় আহমদ উজ্জ্বল, ইসমাইল মিয়া রিপন, মো. শামীম আহমদ, কামরান আহমদ তালুকদার, এম.এ.জব্বার।
এতে উল্লেখ করা হয় যে, কমিটি অনুমোদনের তারিখ হইতে ৬০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভায় গিয়ে প্রতিনিধি সভা করে কমিটির অনুমোদন করতে হবে। জেলা বিএনপি অফিসে বসে কোন কমিটি অনুমোদন করা যাবে না। ৬০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা কমিটি করে জেলার সম্মেলন করে কেন্দ্রীয় কমিটির নিকট পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হইবে। অন্যথায় উক্ত কমিটির কোন কার্যকারিতা থাকবে না।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে