ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

অভয়নগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ৩:৫৫

যশোরের অভয়নগর উপজেলার কাপাসাটি গ্রামে হাফিজুর রহমান (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় মহসিন আলীর ঘেরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাফিজুর ওই গ্রামের কালু শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুর পেশায় জাহাজ শ্রমিক ছিলেন। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মানসিক অস্থিরতার কারণে তার স্ত্রী সংসার ছেড়ে চলে যান। হাফিজুরের ১৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের বাবা কালু শেখ বলেন, “আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, ঘেরপাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখা গেছে। পুলিশ এসে উদ্ধার করেছে।”স্থানীয়রা জানান, মঙ্গলবার শেষবার হাফিজুর তার বড় ভাইয়ের বাড়িতে ভাত খেতে গিয়েছিলেন। কাউকে না পেয়ে হয়তো মানসিক কষ্ট চেপে রেখে বিকেল বা রাতের কোনো সময়ে আত্মহত্যা করেন।

নিহতের বড় ভাবি বলেন, “ছোট থেকে হাফিজুর আমাদের সবার দেখাশোনা করেছেন। গতকাল ভাত খেতে এসেছিল। আমাকে না পেয়ে হয়তো খিদা আর কষ্টে এ পথ বেছে নিয়েছে।”অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম রবিউল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, “এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ আরও জানায়, নিহত হাফিজুর জাহাজে স্কট হিসেবে কাজ করতেন এবং তিন দিন আগে বাড়িতে ফেরেন। তিনি দীর্ঘদিন ধরে সংসার জীবন থেকে বিচ্ছিন্ন ছিলেন।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি