ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রীতির বাঁশখালীতে ভোলানাথ ধামকে ঘিরে ফেইসবুক গুজব, আইন-শৃঙ্খলা স্বাভাবিক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ৪:২৯

সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, বানীগ্রামস্থ ইসকন পরিচালিত "ভোলানাথ ধাম মন্দির" সংক্রান্ত  উস্কানিমূলক ও বিভ্রান্তিকর একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই ভোলানাথ ধাম মন্দির এলাকায় পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামসহ পুলিশ প্রশাসন।

ফেইসবুকের (Abul Kalam Azad voice) নামক একটি আইডি থেকে প্রচারিত ওই পোস্টে দাবি করা হয় যে, ভোলানাথ ধাম কর্তৃপক্ষ মসজিদ, মাদ্রাসা ও মুসলমানদের জমি দখল করে অবকাঠামো নির্মাণ করেছে। তবে এ তথ্য সরেজমিনে তদন্তে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও গুজব হিসেবে প্রমাণিত হয়। তদন্তকালে ভোলানাথ ধাম মন্দির এলাকায় বসবাসরত হিন্দু- মুসলিম ধর্মাবলম্বী অন্তত অর্ধশতাধিক লোক উপস্থিত হন, এসময় উপস্থিত লোকজন বলেন, এই এলাকায় হিন্দু -মুসলিমসহ সবাই মিলে সমাজবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে রয়েছেন। তাদের পরস্পরের মধ্যে কোনো ধরনের বিরোধ সৃষ্টি হয়নাই। কিন্তু এসম্প্রীতি বিনষ্ট করার কূমানসে কোনো কুচক্রী মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে (Abul Kalam Azad voice) নামক ফেইসবুক আইডি থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়িয়ে জনমনে নেতিবাচক প্রভাব সৃষ্টির পায়তারা চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন তাঁরা।

ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ তৎপরতায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভোলানাথ ধাম ও তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেন। তদন্তে উঠে আসে, ভোলানাথ ধাম মন্দিরটি বনবিভাগের জমিতে অবস্থিত। এমন্দির সংলগ্ন এলাকায় একটি মসজিদ বিদ্যমান এবং উভয় ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেন, আমরা স্পষ্ট করে জানাতে চাই যে, ভোলানাথ ধাম ও এর আশেপাশে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই। আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা যেকোনো মূল্যে দমন করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই সত্যতা যাচাই করতে সকলকে আহ্বান জানিয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন,বিভ্রান্তিকর পোস্ট থেকে বিরত থাকা, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জমি বা অন্য কোনো বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে আইনগত প্রক্রিয়ায় সমাধানের আহ্বান জানান তিনি। আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির