ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

একটি স্মার্টফোন কিনলেই আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ৪:৩১

উৎসব মানেই নতুন আনন্দ, নতুন রঙ আর নতুন চমক। আর এবারের দুর্গাপূজায় সবার জন্য আনন্দ, উৎসব আর উদযাপনকে স্মরণীয় করে তুলতে বৈশ্বিক ব্র্যান্ড জেডটিই এর স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া ঘোষণা করেছে বিশেষ ক্যাম্পেইন – “পূজোর উৎসবের প্রতিটি মুহূর্তে হোক নুবিয়ার সাথে”। এই ক্যাম্পেইনের মূল আকর্ষণ হলো একটি নুবিয়া স্মার্টফোন কিনলেই একটি ফ্রি স্মার্টফোন জেতার সুযোগসহ আকর্ষণীয় সব পুরস্কার। অফারটি চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। 
জেডটিই এর স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বিশ্বাস করে, স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জীবনের প্রতিটি আনন্দঘন মুহূর্তকে আরও সুন্দরভাবে উপভোগ করার সঙ্গী। আর তাই এবারের পূজাকে কেন্দ্র করে নুবিয়ার লক্ষ্য হলো ক্রেতাদের জন্য এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা তৈরি করা।
এ জন্য এবারের দুর্গাপূজায় গ্রাহকদের আনন্দমুখর অভিজ্ঞতা দিতে ও উৎসবকে আরো রঙিন করতে নুবিয়ার এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য দারুণ সুযোগ। এর ফলে যেসব গ্রাহক প্রিয়জনকে স্মার্টফোন উপহার দিতে চান, তারা প্রিয়জনকে বাড়তি পুরষ্কার দিতে পারবেন এই ক্যাম্পেইনে অংশ নেয়ার মাধ্যমে। স্মার্টফোন জেতা ছাড়াও এই অফারের মধ্যে আরও থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্রি কাপল এয়ার টিকেট। সঙ্গে থাকছে রয়েল টিউলিপে ১ রাত ২ দিনের থাকার সুযোগ। এছাড়াও প্রতিটি ক্রেতার জন্য নিশ্চিত থাকছে আকর্ষণীয় সব উপহার , যা উৎসবের আনন্দকে করবে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। 
এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে যেকোনো নুবিয়া হ্যান্ডসেট কিনে গ্রাহকের মোবাইল থেকে এসএমএস করতে হবে। এ জন্য এসএমএস অপশনে গিয়ে প্রথমে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে নুবিয়া লিখে স্পেস দিতে হবে। এবার আইএমইআই নাম্বার লিখে আবার স্পেস দিয়ে কাস্টমার নাম্বার বসাতে হবে। এরপর পাঠিয়ে দিতে হবে ২৬৯৬৯ নাম্বার । এই সহজ ধাপ অনুসরণ করলেই  অফারের সকল পুরস্কার ও চমকের দৌঁড়ে থাকবেন গ্রাহক।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন