ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ৪:৫৩

ঢাকার দোহার উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার জয়পাড়ার থানার মোড় এলাকায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় সাপ্তাহিক নববাংলা পত্রিকার অডিটোরিয়ামে আজকের দর্পণ পত্রিকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি নাজনীন শিকদারের সভাপতিত্বে ও দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সার্বিক সহযোগিতায় এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান অতিথি দৈনিক আজকের দর্পণের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা বিভিন্ন দিক তুলে ধরেন। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের আসল সত্যিকারের চিত্র ফুটে উঠে। এ সময় সাংবাদিকদের সবসময় সত্যের পক্ষে থেকে লিখে যাওয়ার আহবান করেন তিনি।

অনুষ্ঠানে আমাদের সময় পত্রিকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার থানা তদন্ত ওসি মো. নুরুন্নবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, নবাবগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব, সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান খানসহ দোহার প্রেসক্লাবের সাংবাদিক ও নববাংলা পরিবারের সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব