সাউথইস্ট ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী 'ফার্মা ফেস্ট ২০২৫' উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে আজ থেকে শুরু হলো দু’দিনব্যাপী 'ফার্মা ফেস্ট ২০২৫'। দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৭০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠানটি দেশের ফার্মেসি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্থকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ডিএমডি এবং সিইও জনাব মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর পরিচালক, মার্কেটিং জনাব এহসান আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চোধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ ইসরাত জাহান বুলবুল চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ডঃ দেওয়ান মোঃ ফরিদ, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), কর্পোরেট লিডার, ফার্মাসিস্ট, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অ্যালামনাই এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো