আপনাদের কি কোনো যোগ্যতা নেই— ক্ষুব্ধ প্রভার প্রশ্ন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিয়মিত কাজ করছেন নাটক ও ওয়েব কনটেন্টে। পাশাপাশি নাম লিখিয়েছেন সিনেমাতেও। সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রে অভিনয় শেষ করেছেন তিনি। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে সামাজিক মাধ্যমেও সরব এই অভিনেত্রী।
এরই মধ্যে বুধবার দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের মাঝে ধরা দেন প্রভা। কথা বলার সময় এক দর্শক প্রভাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ প্রসঙ্গে প্রভা বলেন, “হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে—‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেই আমার নয়।”
ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় প্রভা আরও বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’
তিনি স্পষ্ট করে দেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে কেউ রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী কথা বা অর্থ দাবি করলে তা যেন কেউ বিশ্বাস না করেন। প্রভার ভাষায়, ‘আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। আপনারা দয়া করে বিচার করবেন না।’
প্রভা ভক্তদের অনুরোধ করেন, ভুয়া প্রোফাইল দেখলে যেন তা রিপোর্ট করা হয় এবং শুধুমাত্র তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড আইডিতেই যোগাযোগ রাখা হয়।
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে