ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অন্তরঙ্গ দৃশ্যের শর্তেই ভেঙে যায় অমৃতার ক্যারিয়ার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৫ রাত ৮:৮

বলিউড অভিনেত্রী অমৃতা রাও একসময় রুপালি পর্দার আলোতে ছিলেন উজ্জ্বল। শাহরুখ খানের সঙ্গে ‘ম্যায় হু না’ দিয়ে পরিচয়, আর ‘বিবাহ’ (২০০৬) ছবির সাফল্য তাকে প্রমাণিত জায়গায় নিয়ে আসে। মিষ্টি চেহারা ও নিষ্পাপ ইমেজ তাকে দর্শকের প্রিয় করে তুললেও, জনপ্রিয়তার সঙ্গে আসে চাপ ও অস্বস্তি।
সম্প্রতি ইউটিউবার রানভীর আল্লাহবাদিয়ার সঙ্গে আলাপচারিতায় অমৃতা রাও জানান, বড় বাজেটের সিনেমার প্রস্তাব এলেও সবকটিতে ছিল অস্বস্তিকর শর্ত, যেমন- কিসিং সিন বা অন্তরঙ্গ দৃশ্য। তিনি বলেন, ‘আমি ভাবতাম, কেন আমার কাছে শুধুই এমন শর্তযুক্ত প্রস্তাবই আসে?’
এই চাপ ও অস্বস্তির কারণে অমৃতা ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সামাজিক আড্ডা ও পার্টি-শো থেকে দূরে থাকতে শুরু করেন। শুটিং শেষে বাড়ি ফিরে যেতেন, ফলে একাকিত্বে ভুগতে শুরু করেন।
জীবনের কঠিন সময়ে অমৃতার সঙ্গে পরিচয় হয় রেডিও জকি আনমোলের। দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালে তারা বিয়ে করেন। ২০২০ সালে জন্ম নেয় তাদের একমাত্র ছেলে বীর।
মুখ্যধারার সিনেমা থেকে বিরত থাকার পর, অমৃতা সম্প্রতি ‘জলি এলএলবি ৩’ ছবিতে ফিরেছেন। এখানে তিনি অভিনয় করছেন ‘সন্ধ্যা’ চরিত্রে, যা প্রথম কিস্তিতে অরশাদ ওয়ারসির স্ত্রীর চরিত্র ছিল। সিনেমা মুক্তির পর দর্শকের থেকে ইতিবাচক সাড়া মিলছে, এবং ভক্তরা উচ্ছ্বসিত হয়ে আবারও অমৃতাকে পর্দায় দেখছেন।

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?