‘পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি’
বলিউডের অন্যতম চর্চিত জুটি হৃতিক রোশান এবং সাবা আজাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটির বিয়ে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন।
এবার সেই গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানালেন সাবা আজাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাদের বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই।
সাক্ষাৎকারে সাবা বলেন, ‘আমার যখন ছয় বছর বয়স, তখন আমার বাবা-মা বলেছিলেন, ‘যদি তোমার মন না চায়, তাহলে তুমি বিয়ে কোরো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না।’ তাই জীবনে কখনো পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি।’
২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা।
এরপর থেকেই তাদের ছুটি কাটানোর ছবি থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি— সবকিছুই যেন প্রমাণ করে তাদের ঘনিষ্ঠতা। হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদান এবং প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে