আলোচনায় শাহরুখ-রানির বন্ধুত্ব
বলিউড তারকা শাহরুখ খানের সুনাম- পর্দায় বা পর্দার বাইরে চারপাশের নারীদের তিনি সম্মান করেন। সেটাই যেন ফের প্রমাণ হলো ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে।
পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে পেয়েছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। আনন্দের পাশাপাশি ভক্তদের কাছে বড় আকর্ষণ ছিল অনস্ক্রিন এই জুটিকে আবারও একসঙ্গে দেখা। পুরস্কার নিতে গিয়েও পাশাপাশি বসেন শাহরুখ-রানি।
অনুষ্ঠানের মাঝে ফুটে ওঠে তাদের বন্ধুত্বের ঝলক। ভাইরাল কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ-রানি একে অপরের প্রতি যত্ন নিচ্ছেন। আর এ নিয়ে প্রসংশায় ভাসছেন দুই তারকা।
একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান তার মেডেলের ফিতে খুলতে ব্যস্ত। ঠিক তখনই এগিয়ে এসে তাকে সাহায্য করেন রানি মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ অভিনেত্রী রানি এ সময় তার ফোনের ক্যামেরা চালু করে শাহরুখকে দেখান মেডেলটি ঠিকভাবে বসেছে কিনা।
আরেকটি ভিডিওতে দেখা যায়, আসন থেকে উঠে দাঁড়ানের সময় রানির শাড়ির আঁচল আটকে যায়। শাহরুখ খান তখন সেটি ছাড়িয়ে দেন। অন্য এক ছবিতে শাহরুখকে রানির গালে একটি চুম্বন দিতে দেখা যায়।
এসব দেশে তাদের ভক্তরা রীতিমতো মুগ্ধ। একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, “ভদ্রলোক নামের প্রকৃত সংজ্ঞা যদি কারও মধ্যে পাওয়া যায়, তবে তিনি শাহরুখ খান।’ আরেকজন মন্তব্য, ‘শাহরুখ তার চারপাশের নারীদের যেভাবে সম্মান করেন, সেটাই আসল পুরুষের পরিচয়।’ শুধু ভক্তরা নন, শাহরুখের স্ত্রী গৌরী খানও অভিনেতা শাহরুখ ও অভিনেত্রী রানি মুখার্জির ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
শাহরুখ তার ‘জাওয়ান’ সিনেমার জন্য পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার, আর রানি সেরা অভিনেত্রীর পুরস্কার পান ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য। সূত্র: এনডিটিভি
Aminur / Aminur
বাংলা গান নিয়ে ভিন্ন ধরার স্বপ্ন দেখেন গীতিকার তামভীর আহমেদ
নিজেকে পূর্ণ করতে পুরুষের প্রয়োজন নেই : সারা
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’