ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট পৌরসভার ৯ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:২০

জয়পুরহাটে পৌরসভার অধীনস্থ  দুটি অংশ কেন্দ্রীয় মসজিদ হতে দেবীপুর রেলগেট হয়ে জামালগঞ্জ রাস্তা পযর্ন্ত, নতুন হাটের ভিতরের রাস্তা, দেওয়ান পাড়ার রাস্তা এবং গুলশান মোড় হতে বনবিভাগ-পিডিবি-ঝাউবাড়ি-রেজিষ্ট্রি অফিস হয়ে কুঠিবাড়ি ব্রিজ পযর্ন্ত, মিশন মোড় হতে চকশ‍্যাম ঘাটশিশু উদ‍্যান হতে বেলআমলা রাস্তা পর্যন্ত  ৯ কিলোমিটার দীর্ঘ সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বিকেলে রাস্তা নির্মাণ  কাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন  জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক সবুর আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী-আবু জাফর মোঃ রেজা ও উপ সহকারী প‍্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম, মাহমুদা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গাজী আবু জাফর 

রিজিলিয়েন্ট আরবান টেটিটরিয়াল ডেভলোপমেন্ট প্রজেক্ট(আইউটিডিপি) প্রকল্পের আওতায়  বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির মাহমুদা কনস্ট্রাকশনের মাধ্যমে জয়পুরহাট পৌরসভার প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার