বছরের সেরা ট্রেন্ডি কালারে বাজারে আসছে অপো এ৬ প্রো
রঙ কেবল নান্দনিক পছন্দের চেয়েও বেশি কিছু। এটি অনুভূতি তৈরি করে, স্মৃতিকে ধারণ করে ও এমন অনুভূতি উদ্দীপ্ত করে যা আমাদের বাকি বিশ্বের সাথে সংযুক্ত করে। ফ্যাশন, ডিজাইন ও প্রযুক্তির ক্ষেত্রে রঙ প্রায়শই উদ্ভাবন কেমন হবে তা নির্ধারণ করে দেয়। আর ২০২৫ সালের জন্য, অপো নিয়ে এসেছে এ বছরের সবচেয়ে মনোমুগ্ধকর শেড, রোজউড রেড। অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা হয়েছে ঐতিহ্য, শিল্পকলা ও আধুনিকতার অনন্য সমন্বয়।
বিশ্বজুড়ে রোজউড রেড ডিজাইন সবচেয়ে প্রশংসিত শেড হিসেবে বিবেচিত হচ্ছে। এর কোমল আন্ডারটোনগুলো উষ্ণতা, আশাবাদ ও স্থিতিশীল শক্তির প্রতীক। পাশাপাশি, এর গভীর কনট্রাস্ট নান্দনিক সামঞ্জস্য নিশ্চিত করে রঙটিকে চিরন্তন ও সমসাময়িক করে তোলে। উজ্জ্বলতা ও শান্তির মধ্যে ভারসাম্য ধরে রাখে এটি, করে তোলে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার অংশ।
অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইন প্রাকৃতিক বিশ্ব থেকে সরাসরি অনুপ্রাণিত। গোলাপের প্রতিটি পাপড়ি এক ধরনের স্থিতিস্থাপকতার গল্প বলে, যা বাহ্যিক চাপের মাধ্যমে গঠিত। এই প্রক্রিয়াটি অপো ডিজাইনারদের মুগ্ধ করেছে। গোলাপের বেড়ে ওঠার দার্শনিকতার প্রতীক অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইন।
রোজ পেটাল ডিজাইন ও রোজউড রেডের সমন্বয়ে নিয়ে আসা অপোর এই ডিভাইস পারফরম্যান্সকে ছাড়িয়ে যায়। একঘেয়েমি দূর করতে এতে থ্রিডি পেটাল প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যা আলোর অবস্থান অনুযায়ী নিজের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলবে।
অনন্য এই ডিভাইসটি খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে। ব্যবহারকারীরা এমন একটি ডিভাইসের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন যা, কেবল উদ্ভাবন নিয়ে আসছে না, বরং অনুপ্রেরণাও নিয়ে আসছে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো