অভয়নগরে ফের খুন, স্কুলের সামনে থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে এক ব্যাক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকালে নিহতের মরাদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যাক্তি বাগেরহাট জেলার চিতলমারী থানার সাপোখালী গ্রামের মৃত হামিদ তালুকদারের ছেলে নাম মোঃ নছিব তালুকদার(৫২) বর্তমানে সে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশার গোপীনাথপুর (শশুরবাড়ীতে) বসবাস করতেন বলে জানা গেছে।
সূএ জানায়, নছিব তালুকদার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের গোবিন্দ বিশ্বাসের চিংড়ি মাছের ঘেরে গতকাল দিবাগত রাত অনুমান ০৪.০০ টার সময় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে চিংড়ি মাছ চুরি করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। পরে এ ঘটনায় কৃষ্ণপদ বিশ্বাসের তিন ছেলে ঘের মালিক ১। গোবিন্দ বিশ্বাস(৫৫), ২। প্রদীপ বিশ্বাস(৬০), ৩। তারাপদ বিশ্বাস(৫০),সহ ৪। নিউটন বিশ্বাস(৩০), ৫। বিধান রায়(৪৫), সহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে ধাওয়া করে হাবিবুর রহমান হাবি মেম্বারের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে মুখ, বুকে ও গলার দুই পাশে কুপিয়ে হত্যা করে মৃতদেহ ঘেরের পাড় হতে নিয়ে নলামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায় বলে জানা গেছে। এ সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছেন।
পরে ওই নলামারা এলাকা থেকে থানা পুলিশ ১। গোবিন্দ বিশ্বাস(৫৫), ২। প্রদীপ বিশ্বাস(৬০), ৩। তারাপদ বিশ্বাস(৫০), ৪। উত্তম দত্ত(৫৫), কে জিজ্ঞাসাবাদের থানা হেফাজাতে এনেছেন এছাড়া বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এ দিকে এলাকাবাসী জানান, নিহত ওই ব্যাক্তি একজন পেশাদার চোর প্রকৃতির লোক ছিলেন। তবে এমন ভাবে নৃশংস হত্যার বিচার চেয়েছেন এলাকাবাসী।
এ ছাড়াও নিহতের স্ত্রী বলছেন তার স্বামী গতকাল রাতে বাড়ি থেকে বের হয় পরে আর বাড়ি আসেনি সকালে চোর অপবাদে তাকে হত্যা করা হয়েছে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী ও নিহতের ছেলে মেয়ে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাসের সাথে কথা বলৃলপ তিনি জানান, ঘটনাস্থলে থানা পুলিশ যেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন