পটুয়াখালীর পৌর মেয়র ঢাকায় গ্রেফতার, চার দিনের রি'মা'ন্ডে
হত্যা ও দুর্নীতি মামলার পলাতক আসামি পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবির ওসি মো. জসিম উদ্দিন।
ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করে। পরে রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে হস্তান্তর করা হয়।
গ্রেফতারের সময় মহিউদ্দিন ওই এলাকার ব্যারিষ্টার আশিকুর রহমান এর বাসা থেকে বের হচ্ছিলেন।
পুলিশ সূত্র জানাযায়, গত বছরের ২৯ আগষ্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু। পরে আদালতের নির্দেশে বাড্ডা থানার অফিসারস ইনচার্জ মো. সাইফুল ইসলাম অভিযোগটি এজাহার হিসাবে একই বছর ১ সেপ্টেম্বর রুজু করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে মোট ১২০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মহিউদ্দিন আহমেদ ১৩ নম্বর আসামি।
এছাড়াও সরকারি খাল দখল করার অভিযোগে ২০২২ সালের ৬ অক্টোবর তৎকালীন নদী রক্ষা কমিশনের উপস্থিতিতে মেয়র মহিউদ্দিন আহমেদ বেপারিবাড়ী এলাকার জুলফিকার আলী তালুকদারের ছেলে মাকসুদুর রহমানকে মারধর করেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে শ্মশানের মধ্য থেকে মাকসুদুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনার ৯ দিন পর ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাষ্টিষ্ট্রেট আদালতে মেয়র মহিউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাতিজি এনাহক তালুকদার। পটুয়াখালীর সিআইডিকে মামলাটির তদন্ত প্রতিবেদন দেয়ার আদেশ দেন আদালত।
এছাড়াও মহিউদ্দিনের বিরুদ্ধে গত ৫ আগষ্টের পর ঢাকার দুদক অফিস থেকে পটুয়াখালী দুদক অফিসে দুর্নীতির দুটি মামলার তদন্ত চলমান আছে। সম্প্রতি ঢাকার দুদক কার্যালয়ের একটি প্রতিনিধিদল পটুয়াখালীতে মহিউদ্দিন আহম্মেদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি সরেজমিন তদন্ত করে গেছেন।
মেয়র মহিউদ্দিন আহাম্মদ কে গতকাল ঢাকার বাড্ডা থানার একটি হত্যা মামলায় ১৩ নাম্বার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে সিএমএম কোর্টে উপস্থাপন করা হয়।
আদালত পরবর্তীতে মামলায় অধিকতর তদন্তের জন্য সরকার পক্ষের ৭ দিনের আবেদনে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে পটুয়াখালীর সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তা,রে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত