‘স্বপ্ন’এখন আরও বড় পরিসরে বনশ্রীতে
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ বনশ্রী এলাকার ডি ব্লকে এলো আরো বড় পরিসরে । বৃহস্পতিবার বিকেল ৪টায় (২৫ সেপ্টেম্বর, ২০২৫ ) স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন' -এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট নিয়ে বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। বনশ্রী এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
এটি স্বপ্ন'র ৭৩৩তম আউটলেট। নতুন আউটলেটের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার : ১৪/ক. ট্রপিক্যাল হোমস, মেইন রোড, ব্লক ডি, বনশ্রী, ঢাকা । যোগাযোগ : ০১৯০৬-৮৯৭৫৫৫ ।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো