বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বৃষ্টির ঝমঝম শব্দে যদিও ঢাকার বাসিন্দাদের ঘুম ভাঙল, তবে রাজধানীর বাতাসে আজও নেই স্বস্তি। রয়েছে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বে বায়ুদূষণের তালিকার শীর্ষ ২য় স্থানে রয়েছে শহরটি। সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৪৪।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা যায়।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৪৫ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। তৃতীয় থেকে পঞ্চম স্থানে যথাক্রমে ১৩২ স্কোর নিয়ে ভারতের দিল্লি, ১৩০ স্কোর নিয়ে উজবেকিস্তানের তাসকেন্ড এবং উগান্ডার কাম্পালা ১২৭ স্কোর।
উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এমএসএম / এমএসএম
শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন
তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার
এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা
দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান
বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের
২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ
মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!
মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট