ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নদীতে ফুট ব্রিজ নির্মাণের নিমিত্ততে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ৪:৪৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ফুট ব্রিজ নির্মাণের নিমিত্ততে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে রায়গঞ্জ পৌর সভার ধানগড়া বাজার চত্বরে উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা মোহায়মেনুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের ফুল দিয়ে বরন করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। সভায় ফুলজোড় নদীর উপরে ব্রিজ নির্মাণ, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নদীর তীর সংলগ্ন সৌন্দর্য বর্ধন প্রকল্প, রাস্তা নির্মাণ ও মেরামতসহ, ডিজিটাল ট্রান্সফরমেশন এর যুগান্তকারী প্রকল্প প্রস্তাবসমূহ বাস্তবায়নে অতিথিবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা ও পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, রায়গঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশের সকল সদস্যরাসহ পৌরবাসীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার