ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর নব গঠিত কমিটির অভিষেক


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-৯-২০২৫ বিকাল ৫:৬

নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা'র জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর ই আলম হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নব গঠিত কমিটির সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড তুলে দেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন  সিভিল সার্জন ডা: মোঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট বিআরটিএ'র ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার, নিসচা'র সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, নিসচা'র উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুব হাফিজ, জেলা জামাতের সহকারী সেক্রেটারি  হাসিবুল আলম লিটন, এনসিপির জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু ও রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক।

অনুষ্ঠানের শুরুতেই নিসচা'র সকল সদস্য শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার