কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'এসডিজি অগ্রগতি পুরস্কার ও মুকুট মণি' সম্মাননায় ভূষিত করায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হতে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান পলাশ, এনায়েত উল্লাহ, খাইরুল বাশার সাকিব, ইমতিয়াজ শাহরিয়ার, আতিকুর রহমান হৃদয়, সালমানসহ বিভিন্ন হল ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রধানমন্ত্রীর এমন অর্জনে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত। যে মানুষটি বাংলাদেশকে সারাবিশ্বের মাঝে তুলে ধরেছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন (এসডিজি)-এর নবম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব ও পরামর্শের জন্য 'ক্রাউন জুয়েল' বা 'মুকুট মণি' হিসেবে আখ্যায়িত করেছে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত