শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে করা সেই মামলা ফিরিয়ে দিল আদালত
বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ব্যাডস অব বলিউড নিয়ে করা মানহানি মামলা খারিজ করেছে দিল্লি হাই কোর্ট। প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে শাহরুখ, তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছিলেন।
ওই সিরিজে নিজের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে অভিযোগ করে ওয়াংখেড়ে সিরিজটি সরানোর আবেদনও জানান। তবে আদালত জানায়, ঘটনাটি দিল্লিভিত্তিক নয়, তাই মামলাটি এখানকার আওতায় পড়ে না। ফলে আদালত আবেদনটি গ্রহণ না করে সরাসরি খারিজ করে দেয়।
২০২১ সালের অক্টোবরে একটি প্রমোদতরীতে মাদকবিরোধী অভিযানে শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেপ্তার হন। সে সময় তদন্তের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে।
পরবর্তীতে আরিয়ান খানের বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় তিনি মুক্তি পান। চলতি বছর আরিয়ান নির্মিত ব্যাডস অব বলিউড সিরিজে মাদককাণ্ডের ঘটনাকে ব্যঙ্গ করে কিছু সংলাপ ও চরিত্র তুলে ধরা হয়, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে আইনি পথে যান ওয়াংখেড়ে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে