ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

একাধিক প্রেম করা সালমানের ‘কুমারত্ব’ নিয়ে ভরা মঞ্চে টুইঙ্কলের খোঁচা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১:১০

সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের সঞ্চালনায় টকশো টু মাচ–এ অংশ নেন বলিউডের সালমান খান। এ সময় সালমানের সঙ্গে ছিলেন আমির খানও। হাস্যরসাত্মক এই পর্বে একে অপরকে নিয়ে মজার ছলে নানা মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে টুইঙ্কল সালমানকে ‘চিরকুমার’ বলে পরিচয় করিয়ে দেন এবং তার বহুবারের প্রেমের গুঞ্জনের মধ্যেও ‘ভার্জিন’ থাকার দাবির প্রসঙ্গ তোলেন।

আলোচনার একপর্যায়ে টুইঙ্কল বলেন, ‘সালমান ও আমিরের মধ্যে পদবিই শুধু মিল আছে, বাকিটা একেবারেই আলাদা।’ খানিকটা খোঁচা দিয়ে বললেন, ‘ অথচ সালমান নিজেকে এখনও ভার্জিন বলেন।’ উত্তরে সালমানও হাসতে হাসতে সেই দাবি মেনে নেন। পাশাপাশিএই ভরা মঞ্চে আমিরের একাধিক বিয়ে নিয়েও রসিকতা হয়।

টকশোতে ‘ছেলেরা কাঁদে না’ প্রসঙ্গে সালমান বলেন, ‘পরিবারের জন্য কান্না ঠিক আছে, কিন্তু বান্ধবী চলে গেলে একটু বেশি কাঁদতে হয়।’ তখন টুইঙ্কল মজার ছলে বলেন, ‘এই বয়সে প্রেমিকার জন্য কে কাঁদে?’ সালমান জবাব দেন, ‘এখনকার তরুণ সমাজ তো একটার পর আরেকটা...’

এর আগে ২০১৩ সালে একটি জনপ্রিয় টকশোতেও সালমান নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন, ‘আমি যাকে বিয়ে করব, তার জন্যই নিজেকে বাঁচিয়ে রেখেছি।’ নতুন শোতেও সেই প্রসঙ্গ নিয়ে হাসি-ঠাট্টা জমে ওঠে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?