ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিএনসিসিতে সর্বোচ্চ র‌্যাংক ‘ক্যাডেট আন্ডার অফিসার’ পেলেন গোবিপ্রবি’র ক্যাডেট আশহাদুল আলম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ৩:৯

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্টের ২২ ব্যাটালিয়নের ক্যাডেট সার্জেন্ট গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র মোহাম্মদ আশহাদুল আলম বিএনসিসির সর্বোচ্চ র‌্যাংক ‘ক্যাডেট আন্ডার অফিসার’ (সিইউও) পদমর্যাদায় ভূষিত হয়েছেন।

সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক আয়োজিত এক আড়ম্বরপূর্ণ ও চমকপ্রদ অনুষ্ঠানে এ র‌্যাংক পদক পরিয়ে দেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম, বিজিবিএম, পিএসসি এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও সেকেন্ড লেফটেন্যান্ট আশিকুজ্জামান ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন রেজিমেন্ট অ্যাডজুডেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ২২ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন আনোয়ার হোসেন মৃধা (বিএনসিসিও)।

ক্যাডেট আশহাদুল আলম সম্প্রতি অনুষ্ঠিত বিটি ক্যাম্প ২০২৫ এ ২২ ব্যাটালিয়নের ক্যাডেট ব্যাটালিয়ন সার্জেন্ট মেজর (বিএসএম) হিসেবে দক্ষ নেতৃত্ব ও প্রশাসনিক দায়িত্ব পালন করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার এই অসামান্য দক্ষতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই তাকে এই সর্বোচ্চ র‌্যাংক প্রদান করা হয়।

ক্যাডেট আশহাদুল আলমের এই অভূতপূর্ব সাফল্য এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের সামগ্রিক কৃতিত্ব গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় বলে মন্তব্য করেছেন উপস্থিত অতিথিবৃন্দ।

এছাড়াও বিটি ক্যাম্প-২০২৫ এ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরা অন্যান্য ক্ষেত্রেও ঈর্ষণীয় সাফল্য অর্জন করে। ক্যাম্পে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা কুইজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। ভলিবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড়ের স্বীকৃতি লাভ করে এবং ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল