ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

‘কিং’ মুক্তির আগেই ফাঁস শাহরুখের অ্যাকশন দৃশ্য


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ২:৩৯

বলিউড কিং শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’–এর সেট থেকে তার নতুন একটি লুক ফাঁস হয়েছে। ছবিটিতে নায়ককে হাতে বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, শাহরুখ একটি ডকের কাছে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে ধরা একটি বন্দুক, যা দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন; যেই দৃশ্য ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই বলছেন, তার এই লুকটি ‘ডন’ সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে।
ছবিটির পরিচালক ও কলাকুশলীরা শুটিংয়ের দৃশ্য গোপন রাখার চেষ্টা করলেও এর আগেও শাহরুখের ভিন্ন কয়েকটি লুক ফাঁস হয়েছে। এর মধ্যে একটি ছবিতে তাকে সাদা চুলে এবং ট্যাটুতে দেখা যায়, যা দর্শকদের নজর কেড়েছে। 
শুরুতে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ শুরু হলেও পরে এর পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের সফল সিনেমা ‘পাঠান’-এর পরিচালক। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সুহানাকে একজন শিষ্যের ভূমিকায় দেখা যাবে, যাকে একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করা শাহরুখ প্রশিক্ষণ দিচ্ছেন।
ছবিতে শাহরুখ-সুহানার পাশাপাশি রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মা–সহ একঝাঁক তারকা রয়েছেন। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়