আত্রাইয়ে ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
নওগাঁর আত্রাইয়ে কিচমত- জাতোপাড়া গ্রামের মো. নাইমের ছেলে তাহিদ (৬) একটি ভ্যান উল্টে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা আনুমানিক বেলা ১টার দিকে কিচমত-জাতোপাড়া গ্রামে।
জানা গেছে, ভ্যান চালক বালি তোলার কাজে ভ্যানটি একটি স্থানে রেখে সেখান থেকে কিছু দূরে চলে যান। ঠিক সেই সুযোগে সেখানে যায় তৌহিদ নামের এই শিশু। শিশুটি খেলারছলে ভ্যানের ভিতরে থাকা চাবিটি হাত দিয়ে ঘুরাতে থাকলে হঠাৎ ভ্যানটি উল্টে যায়। উল্টে যাওয়া ভ্যানের নিচে চাপা পড়ে আহত হয় শিশুটি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কিচমত- জাতোপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা যেমন ভেঙে পড়েছেন, তেমনি শোকের সাগরে ভাসছেন প্রতিবেশীরাও।
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় ভ্যান চালকের কোনো দোষ নেই বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন, এটি একটি দুর্ভাগ্যজনক দূর্ঘটনা। নিহত শিশু তৌহিদের বাবা মো. নাইম শোকে কারত হয়ে বলেন, আমার ছেলে আর ফিরে আসবে না।
সবার কাছে আমি দোয়া চাই, যেন আল্লাহ তাকে জান্নাত বাসী করেন। এটা ছিল আমার একমাত্র সন্তান। তার এই আকস্মিক চলে যাওয়া আমরা মানতে পারছি না। সবাই মিলে তাকে খুঁজছিলাম, শেষমেশ যে দৃশ্য দেখলাম তা আমার সারা জীবনের জন্য কষ্টের হয়ে রইলো।
এমএসএম / এমএসএম
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন
বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি