ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:২১

সিরাজগঞ্জের রায়গঞ্জে রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা–-বগুড়া মহাসড়কের দাথিয়া দিগর এলাকায় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগী মো. জমশের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দুলাল, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ভূমি মালিক আমজাদ হোসেন, দেলবার আলী,  এস. এম. রুবেল হোসেন, কে. এম. আব্দুর রশিদ, কে. এম. রায়হান কবির রানা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বগুড়া থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম. মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু হলেও সরকার যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছে তা বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম। ঢাকা–বগুড়া মহাসড়কের ৪ লেন প্রকল্পে ওই মৌজায় ভূমি অধিগ্রহণে যে অর্থ নির্ধারণ করা হয়েছিল, তার কয়েক বছর পরে এসে রেলপথ নির্মাণ প্রকল্পে ভূমির মূল্য কয়েকগুণ কম নির্ধারণ করায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন এ অঞ্চলের জমির মালিকরা।

তারা বলেন, যে মূল্যে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে তা দিয়ে অন্যত্র জমি ক্রয় বা স্থানান্তর কোনভাবেই সম্ভব নয়। তাই ন্যায়সংগত ক্ষতিপূরণ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবিগুলো মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় জমির মালিকসহ স্থানীয় শতাধিক নারী–পুরুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ