ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৫ সকাল ৯:১২

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের ফাইনাল ম্যাচের সমাপ্তি হলেও নানা ঘটনায় পূর্ণ এ আসরের রেশ এখনও কাটেনি। এর মাঝে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব যেন নতুন রুপ পেয়েছে। বিশেষ করে ফাইনালে জয়ের পর ভারতের আচরণ যেন মানতেই পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এ অবস্থায় ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি করেছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার রশিদ লতিফ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে থাকায় সত্যিই ট্রফি নেয়নি ভারত। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
এদিকে ভারতের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে রশিদ লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। অন্য কোনো খেলায় তাই হত। কিন্তু আইসিসি’র চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। ফলে সেটা হবে না। ক্রিকেটের জন্য কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করা হল।’
ভারতের জন্য আবার কিছুটা সহানুভূতি দেখিয়েছেন শোয়েব মালিক। তার বক্তব্য, ‘ভারতীয় খেলোয়াড়দের ওপর খুব চাপ ছিল। ট্রফি জিততেই হত। আর তারপর কি না ট্রফিটাই হাতে পেল না। আজ হয়তো এটা নিয়ে খুব লাফালাফি করছে। কিন্তু কয়েক বছর এই সিদ্ধান্ত নিয়ে ওরা চিন্তা করতে বাধ্য হবে। মনখারাপ হবে। ভাববে যে এত কষ্ট করে জিতলাম। কিন্তু ট্রফি পেলাম না।’

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড