ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ১:২১

আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গৃহীত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)-এ অংশ নিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ক্ষুদ্র আমানতধারী যেমন ১০/৫০/১০০ টাকার অ্যাকাউন্ট হোল্ডার, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী শিক্ষার্থী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা সহজে ঋণ সুবিধা পাবেন। প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় জামানতের ঘাটতিজনিত কারণে যারা এতদিন ঋণ নিতে সমস্যায় পড়তেন, এ স্কিম তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কম ঝুঁকিতে ঋণ দিতে পারবে, কারণ যোগ্য ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেবে। এতে দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করা হচ্ছে। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের কনফারেন্স রুমে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এর নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম এর উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক মুহাম্মদ নাজমুল হক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন; অতিরিক্ত পরিচালক জোবায়দা আফরোজ; কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো: মামুন উর রহমান; হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন