ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জায়গা দখলের ঘটনায় এলাকায় উত্তেজনা


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৪:২১

চট্টগ্রামের চন্দনাইশের নাছিমা খাতুন নামে এক মহিলার জায়গা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দখলচেষ্টার ঘটনায় এলাকায় কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন বারবার বিষয়টি সমাধান করার চেষ্টা করলেও একটি গ্রুফ আইন-আদালতকে অমান্য করে গায়ের জোরে জায়গা দখলে নেয়ার চেষ্টা করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।

আদালতের আদেশ অমান্য করে জায়গা দখলের ঘটনায় উপজেলার দক্ষিণ জোয়ারা এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে নাছিমা খাতুন বাদী হয়ে গত ২৭ আগস্ট চন্দনাইশ থানায় একরাম আলী, রমজান আলী, আমজান আলী, আশরাফ আলী, আইয়ুব আলী, তৈয়ব আলীসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। চন্দনাইশ থানা পুলিশ সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে আসামিদের স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলেও পুলিশের আদেশ অমান্য করেছে।

এ বিষয়ে অভিযোগকারী নাছিমা খাতুন বলেন, আদালতের নিষাধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক জায়গা দখল করে আসছে। তারা আমাদের হামলা এবং হত্যার হুমকিও দিচ্ছে।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার বলেন, আদালতের আদেশ অমান্য করে জায়গা দখলের বিষয়টি পুলিশ জানার পর ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন