ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পূজামণ্ডপে জেলা প্রশাসক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ৩:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসপ্তমীতে উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী গোপাল জিউ মন্দিরসহ একাধিক মন্দির পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. চন্দন কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব। এছাড়াও সেনাবাহিনী ও আনসারের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “যখন কোনো উৎসব হয়, সেটি কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সে বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখি। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করে।”

তিনি পূজামণ্ডপ কমিটির সদস্য ও আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ