পূজাঁয় আনন্দ নেই,গণ-পিটুনিতে নিহত রূপলালের বাড়িতে
সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে চলছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাঁ। ঢাক-ঢোলের শব্দ,পূজামণ্ডপগুলোতে ঝলমলে আলো আর মানুষের ভিড়ে চারপাশ যখন উৎসবমুখর, তখন রূপলাল দাসের বাড়িতে নেমে এসেছে নিস্তব্ধতা ও শোকের ছায়া।
গত ৯ আগস্ট (শনিবার) উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় ভ্যানচোর সন্দেহে স্থানীয় কিছু উশৃঙ্খল জনতা রূপলাল দাস ও তার ভাতিজি জামাইকে পিটিয়ে হত্যা করে। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে পরিবারটি।
এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি রূপলালের মাতা, স্ত্রী মালতি দাস, ছেলে জয় দাস ও মেয়ে নুপুর দাস।দুর্গাপূজার দিনে অন্য সনাতন ধর্মাবলম্বীরা যখন আনন্দে মেতে ঊঠেছেন, তখন তাদের ঘরে নেই কোনো সাজসজ্জা, নেই অতিথি আপ্যায়ন, নেই উৎসবের হাসি-খুশি। আছে শুধু অশ্রুভেজা স্মৃতি আর শূন্যতার বেদনা।
কান্নাজড়িত কণ্ঠে মালতি দাস বলেন, “স্বামীকে হারিয়ে আমরা ভেঙে পড়েছি। পূজার আনন্দ করার মতো মন কিংবা সামর্থ্য কিছুই আমাদের নেই। সবাই যখন আনন্দ করছে, আমরা তখন শুধু কাঁদছি।
তিনি অভিযোগ করে আরও বলেন, স্বামীকে হত্যার পর পুলিশ প্রথমে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামি মেহেদি ও রুবেলসহ কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু