পটুয়াখালীতে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর ।
এই কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর জোর দেওয়া হয়েছে। ডিজিটাল যুগে ভুয়া খবর বা অপসাংবাদিকতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিকদের তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ উপস্থাপন এবং পাঠকের আস্থা অর্জনে আরও সচেতন হওয়ার আহবান জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের এমন উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা। এছাড়া অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে বলেও মন্তব্য করেন তারা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত