ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

প্যারিস ফ্যাশন উইকে ৪ ঘটনা নিয়ে আলোচনায় ঐশ্বরিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৫ বিকাল ৭:৫

দুই বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত থেকেও যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। লাইমলাইট থেকে খানিকটা দূরে সরে গেলেও ভক্তদের ভালোবাসা, মুগ্ধতা কিংবা জনপ্রিয়তায় একচুলও ভাটা পড়েনি তাঁর। আর সে কথাই আবারও প্রমাণিত হলো প্যারিস ফ্যাশন উইকে। ফ্যাশান ছাড়াও তিনটি ঘটনায় ঐশ্বরিয়াকে নিয়ে চলছে আলোচনা।  
সোমবার লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আন্তর্জাতিক এই আয়োজনে অংশ নিয়ে র‌্যাম্পে হাঁটলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। কালো রঙের হিরাখচিত কাস্টম-শেরওয়ানিতে সবার চোখ একেবারে আটকে গেল তাঁর দিকে। ঐশ্বরিয়ার এই পোশাকের ডিজাইন করেছেন ভারতের প্রখ্যাত ডিজাইনার মানিশ মালহোত্রা।
ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল আর আত্মবিশ্বাসী হাসি যেন পুরো পরিবেশে এক অনন্য মাত্রা এনে দিয়েছিল। দর্শকরা হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানায়, আর তিনিও হাত নেড়ে সম্মান ফিরিয়ে দেন। ঐশ্বরিয়ার কয়েক মিনিটের র‌্যাম্পে হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ঐশ্বরিয়ার পোশাক নিয়েও শুরু হয় আলোচনার ঝড়।
মানিশ মালহোত্রা বলেন, এই কাস্টম-শেরওয়ানি হলো এক অভিনব ক্যানভাস। বিশেষ করে ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জড়ানো হাতের ডিজাইন যেন আধুনিক রাজকীয়তার প্রতীক। অলংকারের মতো সেই নকশা একসঙ্গে শক্তি ও সংবেদনশীলতা ফুটিয়ে তুলেছে।
প্যারিস ফ্যাশন উইকে শুধু র‌্যাম্পেই নয়। ঐশ্বরিয়ার মানবিক দিকও নজর কেড়েছে সবার। শো শুরুর আগেই তাঁর এক ভক্ত হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন। ছবি তুলতে গিয়ে ভক্তটি হঠাৎ কেঁদে ফেলেন। কোনো তারকাসুলভ দূরত্ব না রেখে ঐশ্বরিয়া নিজ হাতে তাঁর চোখের পানি মুছে দেন, জড়িয়ে ধরেন এবং বলেন ‘জোরে শ্বাস নিন, হাসুন।’ সেই মুহূর্তটিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
পাশাপাশি ব্যাক স্টেজেও ঘটছে আরেক ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে তিনি লিখেছেন, ‘আমাদের হৃদয়ের রানি। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে দেখা করে আমাদের স্বপ্ন সত্যি হলো।’
শুধু ভক্তদের সঙ্গেই নয়, আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও সেদিন দেখা গেছে ঐশ্বরিয়াকে। ব্রিটিশ অভিনেত্রী সুপার মডেল কারা ডেলেভিন দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। সেখানেই স্নিগ্ধ হাসিতে তাঁকে আলিঙ্গন করেন ঐশ্বরিয়া। আবার ব্রিজারটনের অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গেও তাঁর তোলা ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 
সব মিলিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি যেন পুরো প্যারিস ফ্যাশন উইককে অনন্য মাত্রা দিয়েছে। হিরাখচিত শেরওয়ানিতে তার র‌্যাম্পওয়ার্ক যেমন সৌন্দর্যের নতুন সংজ্ঞা লিখে গেল, তেমনই অনুরাগীদের সঙ্গে মানবিক আচরণ প্রমাণ করল, সময় যতই যাক, তিনি এখনও ভক্তদের হৃদয়ে সেই ‘রানী’। সূত্র: মিড ডে ও হিন্দুস্থান টাইমস।

 

Aminur / Aminur

বাংলা গান নিয়ে ভিন্ন ধরার স্বপ্ন দেখেন গীতিকার তামভীর আহমেদ

নিজেকে পূর্ণ করতে পুরুষের প্রয়োজন নেই : সারা

স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ

সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা

‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’

বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী

থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩

নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’

কারিনা কায়সার আর নেই

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’

ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?